দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযানে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গুলিসাখালী গ্রামের শিপন হাওলাদার (৪৭) ও মঞ্জু মিয়া (৫০)।
মঠবাড়িয়া থানার পুলিশ জানায়, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বহেরাতলা এলাকায় জয়নাল আবেদিন রেস্ট হাউসের সামনে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে একটি পোটলায় রাখা ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুই ব্যক্তি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই